Image description

আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বিকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করছি।

সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। ঈদের আগেই আমরা আশা করছি, দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবো।

তিনি আরও বলেন, আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা গ্রহণযোগ্য, যারা মানুষের ওপর কখনো জুুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপি’র প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সরকার সেটা করছে না। বিপরীতে সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের চেয়ারে বসে ভোট চাচ্ছেন।
আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সমপ্রতি সীমান্ত হত্যা বেড়েছে। সবার আগে বাংলাদেশ নীতি সীমান্ত হত্যার ক্ষেত্রে আমরা দেখি না।

এনসিপি’র হয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন- উপজেলা চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব (তেঁতুলিয়া), শিশির আসাদ (বোদা), গোলাম মূর্তজা সেলিম (রাণীশংকৈল), ইমরান চৌধুরী নিশাদ (ফুলবাড়ী), মাওলানা এম এ তাফসীর হাসান (বোচাগঞ্জ), ডা. মো. কামরুল ইসলাম দর্পণ (নীলফামারী সদর), আবু সাইদ লিয়ন (জলঢাকা), শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ (কালীগঞ্জ), কৃষ্ণ চন্দ্র বর্মণ (রংপুর সদর), খাদেমুল ইসলাম খুদি (সাদুল্লাহপুর), মো. আতিকুর রহমান (গোদাগাড়ি), আবু মাসুদ (গোমস্তাপুর), নিশাদ আহমেদ (নিয়ামতপুর), আসাদ নওশের আজম (বদলগাছি), গোলাম মোস্তাফা (পোরশা), মো. জাহাঙ্গীর আলম (শিবগঞ্জ), এ এম জেড শাহরিয়ার (বগুড়া সদর), ইঞ্জিনিয়ার মোশারফ আদনান (উল্লাপাড়া), কামাল আহমেদ (আজমিরীগঞ্জ), খালেদ হাসান (রাজনগর), আবু রুকিয়ান (কুলাউড়া), উবায়েদ আহমেদ (কোম্পানীগঞ্জ), বুরহান উদ্দিন ইউসুফ (কানাইঘাট), হাজী মোহাম্মদ মোশাহিদ আলি (ওসমানীনগর), মো. জাকারিয়া লাদেন (জৈন্তাপুর), মনসুরুল হাসান নগরী (গোয়াইনঘাট), ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া (শেরপুর সদর), এডভোকেট আবু সাইদ মো. শামিম (জামালপুর সদর), শফিকুল হক চৌধুরী বাবলু (বারহাট্টা), মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু (খালিয়াজুড়ি), ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম (তারাকান্দা), নুরুল ইসলাম (ভালুকা), মো. আবু রেহান (হালুয়াঘাট), মোহাম্মাদ সাইফুল্লাহ (ধোবাউড়া), আহনাফ সাঈদ খান (কিশোরগঞ্জ সদর), ইকরাম হোসেন (তাড়াইল), সালামত উল্লাহ রনি (সাভার), মো. আরিফুল ইসলাম (মানিকগঞ্জ সদর), মো. আবু আব্দুল্লাহ (দৌলতপুর), মেহেদি হাসান (কালিহাতী), মো. শোয়েব মিয়া (কালীগঞ্জ-গাজীপুর), মো. তুহিন মাহমুদ (সোনারগাঁও), আলী নেওয়াজ (সিরাজদিখান), মো. রেজাউল করিম সবুজ (নগরকান্দা), এড. আবুল হাশিম বাদশা (কুমারখালী), মো. জান্নাতুল ফেরদাউস টনি (ভেড়ামারা), ইশতিয়াক হোসেন (চিতলমারী), লাবিব আহমেদ (ফকিরহাট), ইয়াহিয়া জিসান (বাঘারপাড়া), খাজা আমিরুল বাশার বিপ্লব (চুয়াডাঙ্গা সদর), ফরিদ আহমেদ (বাবুগঞ্জ), জিয়াউর রহমান (ভোলা সদর), খান মো. বাকী বিল্লাহ (নেছারাবাদ), মো. নাজমুল ইসলাম সোহাগ (জিয়ানগর), মো. আরিফুর রহমান (রাজাপুর), মো. জসিম গাজী (চাঁদপুর সদর), মো. ইদ্রিস আলী প্রধানীয়া (মতলব উত্তর), মো. জহিরুল ইসলাম সরকার (ব্রাহ্মণপাড়া), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী (বিজয়নগর), মোহাম্মদ মাইনুদ্দিন (বাঞ্ছারামপুর), আমিনুল ইসলাম ডালিম (আশুগঞ্জ), শফিকুল ইসলাম শফিক (কক্সবাজার সদর), মো. হোসাইন (উখিয়া), জোবাইরুল আলম মানিক (আনোয়ারা), ইউসুফ রেজা (হাতিয়া), মোহাম্মদ সুজা উদ্দিন সজীব (সোনাগাজী)।

পৌরসভার মেয়র পদে প্রার্থীরা হলেন- মাসুদ পারভেজ (দেবীগঞ্জ), শিহাব হোসেন (ফুলবাড়ী), মো. আব্দুল মান্নান (ঘোড়াঘাট), মো. রায়হান কবির (হাকিমপুর), মাসুম মিয়া (কুড়িগ্রাম সদর), মাহফুজুর রহমান চৌধুরী রুবেল (ধামইরহাট), মো. আবু বক্কর সিদ্দিক ফকির (দুপচাঁচিয়া), আব্দুল মান্নাফ (নাটোর সদর), খন্দকার আক্তার হোসেন লেবু (চাটমোহর), ইঞ্জিঃ আব্দুল্লাহ আল মামুন লিয়ন (উল্লাপাড়া), মাহবুবুল বারী চৌধুরী মুবিন (হবিগঞ্জ সদর), নুর ইসলাম (শেরপুর সদর), মো. সোহাগ মিয়া প্রীতম (নেত্রকোণা), খায়রুল কবির (করিমগঞ্জ), মাসুদুর রহমান রাসেল (টাঙ্গাইল), হাসান ইমাম তালুকদার (ভূঞাপুর), মাওলানা আনছার আলী (সখিপুর), মুহাম্মাদ নাজমুল হুদা (নগরকান্দা), সাইফ খান (ফরিদপুর), মোহাম্মদ হাসিবুল্লাহ (মাদারীপুর), ফেরদৌস আমিনা (গোপালগঞ্জ), মো. রহমাতুল্লাহ (মোংলা পোর্ট), সৈয়দ মোর্শেদ আনোয়ার (বাগেরহাট), মো. শাহজাহান কবির (নোয়াপাড়া), এস এম এ রশিদ (চালনা), সোহেল পারভেজ (জীবননগর), সাকিল আহমেদ (গাংনী), তারেকুল ইসলাম (ঝিনাইদহ), মো. মাইনুল আহসান মুন্না (পিরোজপুর সদর), মো. রাজু সরকার (হোমনা), রাইয়্যান কাশেম (কক্সবাজার), প্রফেসর মুহিবুর রহমান (হাতিয়া), কাজী মাইনুদ্দিন তানভীর (নোয়াখালী), মোহাম্মাদ ইব্রাহীম খলিল (রায়পুর)।