মাদ্রাসা শিক্ষক কর্তৃক ১১ বছরের মেয়ে ধর্ষণের অভিযোগের ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্যে করে তিনি বলেন, সংবিধান চাবায়েন না!
সোমবার (৪ মে) রাত ১১টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘১১ বছরের বাচ্চা মাদ্রাসার শিক্ষক দ্বারা ধর্ষণের শিকার। বাচ্চাটার নিজের ওজনই এখনও ৩০ কেজি হয়নি। পেটের বাচ্চাটার ওজন ৯৫৮ গ্রাম।’
তদন্ত করে সঠিক ঘটনা বের করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্যে করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান চাবায়েন না!
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে তার শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মদন থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর। তিনি হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।