ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক পদে রেদোয়ান ইসলাম নামের একজনকে মনোনীত করা হয়েছে।
তবে স্থানীয় সূত্র ও সোশ্যাল মিডিয়ার বরাতে জানা যায়, নবঘোষিত কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত রেদোয়ান ইসলাম জন্মগতভাবে পুরুষ হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ‘ট্রান্সউইমেন’ বা রূপান্তরকামী নারী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তার এই ব্যক্তিগত পরিচয় ও জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়তা দেখা গেছে। রিহিয়া রিহি নামে টিকটক ও ফেসবুক আইডিতে দেখা যায় নারীর পোশাকআশাক পরা একাধিক ভিডিও পোস্ট করেন রেদোয়ান।
ছাত্রদলের কমিটিতে এমন একজনকে পদ দেয়ায় নেটিজেনদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে, অনেকে করছেন তীব্র সমালোচনা।