Image description

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ৭ মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দিয়েছিল। অথচ জাতীয় চা দিবসের মতো দিবস তালিকায় থাকলেও ৭ মার্চের ভাষণকে তারা গুরুত্ব দেয়নি। তিনি বলেন, সরকার অনেক কাজ করেছে—কিছু হয়তো ভালো কাজও থাকতে পারে, তবে নানা অপকর্মের ঘটনাও এখন সামনে আসছে।    

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে মাসুদ কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা কিভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, এমনকি কারও কারও বিরুদ্ধে অন্যের বাড়ি ভেঙে নিজের বাড়ির জন্য প্রশস্ত রাস্তা তৈরি করার মতো ঘটনাও বলা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রায় ১৮ মাস তারা ক্ষমতায় দাপটের সঙ্গে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব ঘটনা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন উঠছে—যে ঘটনাগুলো সামনে আসছে, সেগুলো কি সত্যিই ওই সরকারের নিরপেক্ষতা কিভাবে প্রমাণ করছে।