রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন আগ্রহের কথা জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, মহানবীর (সা:) জীবনী কয়েক বছর আগে আমি হজ্ব করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা:) এর জীবনী পড়ি বেশকিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় উনার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও, ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে উনার অসামান্য সাফল্যকে তুলে ধরার।
তিনি আরও লেখেন, এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এরমধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দুরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।
আল্লাহ্-র রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরানো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাল্লাহ্ শুরু করবো। আপনারা দোয়া করবেন।