ইসরাইল-ইরান যুদ্ধে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার পড়াশোনার নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মঙ্গলবার (৩ মার্চ ) রাতে নগরের রামপুরা কেতুরা মসজিদ এলাকায় নিহত প্রবাসীর বাসভবনে গিয়ে পরিবারের খোঁজ নেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
সাঈদ আল নোমান বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে কথা বলে দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে প্রবাসী আবুল মহসিনের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা বলার সুযোগ করে দেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
সাঈদ আল নোমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে তাসনিম তামান্নার পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজাসহ দলীয় নেতারা।
গত ২ মার্চ ভোর সাড়ে তিনটার দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মরত অবস্থায় একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হলে তার ধ্বংসাবশেষ মহসিনের মাথায় এসে পড়ে।