Image description

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া যুক্তরাজ্য একই কাজ করায় দেশটির সমালোচনা করেছেন ট্রাম্প।

জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জের সঙ্গে একটি বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, “স্পেন খুবই খারাপ। আমরা স্পেনের সঙ্গে সবধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা স্পেনের সঙ্গে কোনো কিছু করতে চাই না।”

অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট স্পেনের সঙ্গে সবধরনের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছেন।

সূত্র: আলজাজিরা