Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখল হওয়া হলগুলো উদ্ধার ও এ সম্পর্কিত সকল আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জবির শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্র।

হামিদ বলেন, “সরকারের সহযোগিতায় পুরোনো হলগুলো ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

জবি উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবেন।”