হালিশহর এলাকায় বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ৬ তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে দগ্ধ এক নারী মারা যান।
এদিকে সকালে দগ্ধদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।