Image description

ইরান-এর বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। এ অবস্থায় সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে দিল্লি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারত সরকারের থেকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, ইরানে থাকা ভারতীয়দের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যেকোনো উপায়ে নিরাপদ স্থানে সরে যেতে যেন উদ্যোগী হন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও একই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণ সময়ে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন। বর্তমান পরিস্থিতির অবনতি ঘটলে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গেল বছরের ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। প্রথমে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে দেশটির ধর্মীয় শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, যদিও এতে বহু মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে।

সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের ইঙ্গিতে বর্তমানে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে । যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln ও USS Gerald R. Ford-সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করেছে। বিশ্লেষকদের মতে, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এই প্রেক্ষাপটে ভারত সরকার তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসার পরামর্শ দিয়েছে।