যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেওয়া হবে না। তিনি আরও বলেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না।
অনুষ্ঠানে তিনি মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন ঘোষণা করে এর সাফল্য কামনা করেন। বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা এবং শিশু-কিশোর উপযোগী বইসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শীর্ষনিউজ