Image description

১৮ বছর বয়সী ফাহাদের চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে বাবা তাঁকে পাঠিয়ে দেন দক্ষিণ আফ্রিকায়। দালালের মাধমে ইথিওপিয়া থেকে ১৫ দিন দুর্গম জঙ্গলে পথচলার পর দক্ষিণ আফ্রিকায় পৌঁছান ফাহাদ। তবে আফিকায় পৌঁছেই মৃত্যু হয় তাঁর।