Image description

নারায়ণগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। কেউ যদি এ নির্দেশ না মানেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল নিজ বাড়িতে ভুলতা ওষুধ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা নবনির্বাচিত সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে এসব কথা বলেন তিনি।

দিপু ভূঁইয়া বলেন, যারাই ব্যবসা করছে, তারা যেন বৈধভাবে ড্রাগ লাইসেন্স নিয়ে ব্যবসা করেন।

দীর্ঘ সময় ধরে প্রায় সব ফার্মেসিতে নেশাজাতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট ও সিরাপ বিক্রি করা হচ্ছে। যার ফলে যুবসমাজ আজ ধ্বংসের পথে। এমনকি অনেক ফার্মেসিতে একেবারে নিম্নমানের বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হয়। যেগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর।
সবাই যদি বৈধভাবে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে ওষুধ বিক্রি করেন, তবেই সমাজ থেকে সন্ত্রাস দূর হবে।