Image description

বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া সাংবাদিকদের নানাভাবে হেনস্তা করার যে খবর সামনে আসছে, তা গভীরভাবে উদ্বেগজনক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

 

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেয়া হবে না।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন।

মাহবুব আলম বলেন, “জুলাই আন্দোলেনর” পক্ষে থাকা কোনো অপরাধ নয়, বরং সম্মানের। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন, তারা আমাদের কাছে সম্মানিত। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ মেনে নেয়া হবে না।