Image description

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ১৫৮টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার।

তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৮টি। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাহাঙ্গীর হুসাইন হেলাল পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ পেয়েছে ৮৮ হাজার ১৯৭ ভোট।