Image description

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের অধিক ভোটে পরাজয় বরণ করেছেন।

বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১২০০৯২ ভোট এবং জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯৬৫৮।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।