Image description

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে  সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদের অবস্থান মাঠ পর্যন্ত বলে জানায় দায়িত্বরত পুলিশ সদস্য । 

জনকন্ঠের সাংবাদিক আব্দুর রহিম জানান, দুপুর সোয়া বারোটার দিকে  আমি যখন কেন্দ্রের ভিতরে যাওয়ার জন্য দ্বিতলায় উঠতে যেয়ে দেখি, জটলা বাধা সন্দেহভাজন কিছু নারী । আমাকে দেখেই হাসান নামের এক পুলিশ সদস্য পেছন থেকে এসে টেনে ধরেন। সাথে আরো দুজন নারী এসে আমাকে বাধা দেয়।

তখন নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার পরেও পুলিশ সদস্য হাসান জানায়, সাংবাদিকরা মাঠ পর্যন্ত থাকবে উপরে উঠা যাবে না। এই বলেই আমাকে টানতে থাকে। সাথে সাথে মহিলা দলের এক নেত্রী আমাকে ধাক্কা দিতে থাকে । বলতে থাকে নীচে নামতে হবে। জুলাইয়ের পরেও এই নির্বাচনেও এমন নগ্নতা দেখতে হবে ভাবতে পারছি না।