Image description

কক্সবাজারের রামুতে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টার অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রামুর গর্জনিয়া ফয়েজুল উলুম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

 

আটক ছৈয়দ আলম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলে জানা গেছে।

 

এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন শাহা এশিয়া পোস্টকে বলেন, ‘ভোটগ্রহণ শুরুর পরপরই ছৈয়দ আলমকে আটক করে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’