Image description

৭২ বছরের পেয়ারা বেগম নেকাব খুলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিয়েছেন শাহিনবাগ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য নেকাব খোলার অনুরোধ জানানো হলেও আপত্তি তোলেনি বলে আমার দেশকে জানান তিনি। তিনি বলেন, এবারের ভোটের পরিবেশটা চমৎকার। বিগত তিনটি নির্বাচন থেকে ব্যতিক্রম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কারো পীড়াপীড়ি ছিল না এ কথা অকপটে স্বীকার পেয়ার বেগমের। পশ্চিম নাখালপাড়া রেলগেট এলাকা বাসিন্দা তিনি।

শুধু পেয়ারা বেগম একা নন সঙ্গে ভোট দিতে আসেন ৮৮ বয়সের স্বামী তোফায়েল আহমেদ, মেয়ে ফারহানা, ছেলে নাতী-নাতনিসহ পরিবার। সবাই একবাক্য স্বীকার করেন ভোটের পরিবেশ সুন্দর। কারো পক্ষে ভোট প্রদানে চাপ নেই। সঙ্গে থাকা মেয়ে ফারহানা বলেন, আমার আবেগ দেখে বুঝতে পারছেন কতটা এক্সসাইট আমি। নির্বাচনি পরিবেশ যেন আগামীতে এমন থাকে, নির্বাচ কমিশন ও সরকারের কাছে দাবি জানান ফারহানা। সঙ্গে থাকা কোলের শিশু এমিকে দেখিয়ে বলেন, দেখেন ও কত খুশি।

 

এদিকে, শিশু শিখাকে সঙ্গে নিয়ে এ কেন্দ্রে ভোট দিতে আসেন জেসমিন (২২) । এই প্রথম ভোট দিয়েছি ভালোই। সিভিল এভিয়েশন স্কুল-কলেজে মোট ১০টি কেন্দ রয়েছে। আর ৮৬ বছরের মনোরঞ্জনকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন রঞ্জন। চাপমুক্তভাবে ভোট দিয়ে স্বস্তি প্রকাশ করেন আমার দেশ এর কাছে। ২৭ নং কেন্দ্রে মোট ভোটার ২৯৪৯টি। অনুরুপভাবে, ২৮ নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাহিদুল ইসলাম। এ কেন্দ্রের মোট ভোটার ৪০৫৮টি। ১০টা পর্যন্ত ৪২১টি গড় হার ১০.৩৭ শতাংশ। তিনি আমার দেশকে, এখানে কোনো অভিযোগ নেই। নির্বিঘ্নে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এ কেন্দ্রের প্রার্থীর এজেন্টরা জানান, তাদের কোনো অভিযোগ নেই। সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

 

২৯ নং কেন্দ্র মোট ভোটার ২৮৩১টি। সকাল ১০টা পর্যন্ত ৩৪০টি ভোট পড়ে যার হার ১২শতাংশ বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো দিদার হোসেন। ৩০ নং কেন্দ্র মোট ভোটার ১৭৬০টি। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পুলক তালুকদার। সকাল ১০টা ১৪৯টি ভোট পড়ে। যার হার ৮.৪৭ শতাংশ। কোনো কমপ্লেন নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে। ৩১ নং কেন্দ্র মোট ভোটার ২৪০৭টি।

তবে, বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রে ভোটার বাড়তে শুরু করেছে। নাখালপাড়া এলাকার বাসিন্দা নুর আলম (৭১)। গত ৩টি নির্বাচনে এমন পরিবেশ দেখেনি, তাই ভোট দেওয়া হয়নি। এবার শুনেছি ভোট ভালো হবে, এসেছি। শান্ত পরিবেশ প্রায় ৩০ মিনিট লাইনে তিনি দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো অভিযোগ নেই। আরো আধাঘণ্টা অপেক্ষা করার পর আশা করছি কাঙ্ক্ষিত ভোটটি দিতে পারবেন তিনি। নুর আলমের সামনে তখনও ১০ জন অপেক্ষায় ছিলেন।

 

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একত্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে, কোনো কোনো কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাম পরিচয় জানাতে অস্বীকৃত জানিয়ে আমার দেশকে বলেন, ইসি থেকে আমাদের এ নিদের্শনা দেওয়া হয়েছে। এমনিই একজন। দিদার হোসেন।

 

কেন্দ্রের দায়িত্বরত এনএসআই কাওসার আমার দেশকে জানান, ভোটের পরিবেশ ভালো। বডিক্যামেরা সচল আছে। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কেউ জানতে পারবে না।