ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটারদের মাঝে লাঙল প্রতীকের পক্ষে টাকা বিতরণের দায়ে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর এ জরিমানা করেন।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাটালের গোডাউন ঘরে লাঙল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন।
আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ ধারা মোতাবেক আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর।