Image description

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।