Image description

টুডে রিপোর্ট 


অন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে দেশের একমাত্র অনলাইন ডিজিটাল মিডিয়া হাউজ বাংলাদেশ টাইমসের  অফিসে প্রবেশ করে সেনাবাহিনী প্রতিষ্ঠানটির সকল সংবাদ কর্মীদের তুলে নিয়ে গেছে। তবে তাদের অপরাধ কি এবং কি কারণে তারা তাদের তুলে নিয়ে গেছে তার কোন ব্যাখ্যা তারা দেয়নি। 

শনিবার রাতে বাংলাদেশ টাইমসের সংবাদ কর্মীদের অফিস থেকে তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির  মোজা বিভাগের এডিটোরিয়াল ইন চিফ সাব্বির আহমেদ। 

সাব্বির জানান, গতকাল (শুক্রবার) তারা সেনাবাহিনী নিয়ে একটি জনমত প্রকাশ করেছিল। সেই জরীপে অনেকে মত দিয়েছিল। সে কারণে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। 

শনিবার রাত সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর একটি দল প্রতিষ্ঠানটির নিকুঞ্জ অফিসে আসে। তারা কোন কথা ছাড়াই অফিসটিতে প্রবেশ করে। এরপর সকলকে এক যোগে তাদের সঙ্গে যেতে হবে বলে জানায়। পরে তাদের গাড়ীতে করে তুলে নেয়া হয়। ওই সময় এই দৃশ্য প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তবে এখনো প্রতিষ্ঠানটির সাইট সক্রিয় হয়নি। সাইটে সর্বশেষ এ প্রতিবেদন লেখার সময় (রাত ১০ টা ২১ মিনিট) প্রায় ৪০ মিনিট আগে একটি খেলার সংবাদ আপ করা হয়েছিল। আর কোন সংবাদ আপডেট পাওয়া যাচ্ছে না। 

এদিকে প্রতিষ্ঠানটির সকল সংবাদ কর্মীদের তুলে নেয়ার খবরটি তারা তাদের ভ্যারিফাইড ফেসবুকে স্টাটাস দিয়ে জানিয়েছে। তারা পেজে জানিয়েছে, বাংলাদেশ টাইমস অফিস ঘেরাও করে সাংবাদিকদের তুলে নিয়ে গেছে সেনা সদস্যরা। তাদের এই পোস্টে রাত ১০ টা ১৮ মিনিট পর্যন্ত প্রায় ৯ হাজার লাইক পড়েছে। আর পোস্টটি শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার। কমেন্ট পড়েছে হাজারের পাশাপাশি। অধিকাংশ কমেন্টকারী ব্যক্তি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কেউ কেউ কেন তাদের তুলে নেয়া হলো, অপরাধ কি এবং সেনাবাহিনীর এমন ভয়ানক অপরাধের শাস্তিও দাবি করেছেন।  

দেশের আলোচিত এই খবরটি দেশে থাকা অনেক সংবাদ কর্মী জানতে পারলেও তারা চেপে যাচ্ছেন। বেশির ভাগ মিডিয়া হাউজের সম্পাদক ও প্রকাশকরা বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য বলছেন