Image description

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন বলেছেন, আমরা এক হাতে সার্টিফিকেট, আরেক হাতে চাকরির ব্যবস্থা করব। শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকির বাড়ির মাঠে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা তরুণ প্রজন্মকে মাদকসেবী, জুয়াড়ি ও সন্ত্রাসী বানানোর পরিবর্তে দক্ষ, মেধাবী, বিনয়ী তরুণ সমাজ গড়ে তুলব।

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বাংলাদেশ হবে সুন্দর, আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থানে ভরপুর।

জামায়াতের প্রার্থী মো. মহসিন বলেন, আপনারা আমাকে ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করি। আমি বাঞ্ছারামপুর মানুষের শাসক নয়, খাদেম হতে চাই। এ কথা তিনি আজ হায়দরনগর মাদকবিরোধী মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে এ কথা বলেন।

এ সময় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হায়দরনগর গ্রামের সমাজসেবক কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো. মহসিন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সমাজসেবক মো. মোবারক হোসেন বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাইনুদ্দিন।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, কাজী মো. ইব্রাহিম, এরশাদ উল্লাহ, মতিউর রহমান, ফারুক আহম্মেদসহ আরো অনেকে।