Image description
আবারও সম্ভাব্য হামলার আশঙ্কায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টারের কার্যালয় থেকে সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ইংরেজি ভাষার দৈনিকটির সূত্র স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সবাইকে অফিস ছাড়ার পরামর্শ দেয় পুলিশ। এরপর পুলিশের পরামর্শেই নিরাপত্তার স্বার্থে দ্রুত অফিস ত্যাগ করেন ডেইলি স্টারের কর্মীরা।
 
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
 
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর এ বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে দেখা যায়, সেখানে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নিরাপত্তা কর্মীরা জানান, অফিসের ভেতরে কোনো গণমাধ্যম কর্মী নেই। সবাইকে বলা হয়েছে বাসায় চলে যেতে।
 
পুলিশ জানায়, ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে আগে থেকেই নিরাপত্তা দেয়া আছে, এবার কেবল সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।