Image description
 

বৈশ্বিক বাজারে ব্যাপক বিক্রির চাপের মধ্যেও বৃহস্পতিবার স্বর্ণ ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে ডলার প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো এবং যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ থেকে সরে যেতে উৎসাহিত করেছে। খবর রয়টার্সের।

স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯১৭ দশমিক ৬১ ডলারে নেমে আসে। জিএমটি সময় সকাল ৭টা ৫৪ মিনিটে এই দর দেখা যায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের উচ্চতায় উঠলেও পরে তা কমে যায়। একপর্যায়ে দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।

এদিকে এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

 

বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক নিয়ে আশাবাদী ইঙ্গিতের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আপাতত কমেছে। ফলে স্বল্পমেয়াদে স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।