Image description

বুধবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ১১ নং মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে একদল সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে ফেনী ০২ আসনের ১১ দলের প্রার্থী মঞ্জু বলেন, 'আমার নির্বাচনী অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই যারা আতঙ্কিত হয়ে উঠেছেন, তাদের এই ভাঙচুরই প্রমাণ করে; তারা কতটা দিশেহারা। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না।

আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জনগণই শান্তিপূর্ণভাবে তাদের রায় দেবে, আর সেই রায়ে অপরাজনীতির পরাজয় নিশ্চিত হবে।