Image description

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটকের তথ্য পাওয়া গেছে। তারা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আটক দুই কর্মকর্তার মধ্যে মো. রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।