কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়ে কেউ শক্তি প্রদর্শন করেছে মনে করলে সরকার তা ভুল প্রমাণ করে দেবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে তারা যদি মনে করে তাদের রেকর্ড ভিডিও ফুটেজ অডিও আমাদের কাছে নাই তারা ভুল করবে আজ হোক কাল হোক ভিডিও ফুটেজ দেখে অডিও দেখে শনাক্ত করে ফটো দেখে যারা থানায় হামলা করেছে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিয়েছে অথবা আক্রমণ করেছে যারা গাড়ি জ্বালিয়েছে বিনা কারণে রাজপথে মানুষ কে কষ্ট দিয়েছে আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের প্রত্যেককে আইনের হেফাজতে নেয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসি সাধারণ মানুষ বুঝুক দেশের মানুষ বুঝুক আওয়ামী লীগ কি চায় আমরা সেইভাবেই আওয়ামী লীগকে প্রতিহত করব।’ টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে হুমকিদামকে দিয়ে আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো তাহলে আমরা প্রমাণ করে দেব এই বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি হয়ত টুঙ্গিপাড়াবাসীর মনে আঘাত দিলাম। কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি গোপালগঞ্জের সাধারণ মানুষ আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। আপনারা কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সীমান্তের ওপার থেকে যারা উসকানেতে উসকাচ্ছে তাদের এ সমস্ত পাতা ফাদে পা দিবেন না।’
টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই একটা টুঙ্গিপাড়া থানার মধ্যেই ২০০ সদস্য আছে দুইজন এডিশনাল এসপি আছে একজন এএসপি আছে একজন ওসি আছে আমরা যদি হুকুম দিতাম এখানে এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করত। আমরা সেটা চাই না।’
তিনি বলেন, ‘চার পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি, বিজিবি, পুলিশ সহ সবাই অপেক্ষা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষজনদেরকে। আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের যা কিছু বলার আপনারা বলে বাড়িতে যান। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হব।’