Image description

দেশের শ্রমিকদের জন্য ছয়টি শহরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতাল হবে ১০০ শয্যার।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই ছয়টি শহরে হাসপাতাল করব, যা শুধু শ্রমিকদের সেবা করবে। এর নামকরণও হবে শ্রমিকদের জন্য নির্দিষ্ট করে।’

প্রধানমন্ত্রী আরও জানান, শ্রমিকদের জন্য নির্মাণাধীন এসব হাসপাতালে তাদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।