হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন টকশো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্টাটাসে তিনি মন্তব্য করেন।
ফেসবুক স্টাটাসটি নিচে হুবহু দেয়া হলো- ‘প্ৰিয় হাসনাত এবং নাহিদ, প্লিজ নোংরামি বন্ধ করো। এভাবে রাজনীতি হয় না। হাসনাত বিয়ে করেছে আমার এলাকায়। আমার চৌদ্দ গুষ্ঠির খবর তার জানা।
সার্জিস আমার বাসায় বেড়াতে গিয়ে আমার স্ত্রীর হাতের খাবার খেয়ে এসেছে। নাহিদও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেছে সরাসরি এবং অন্যান্য মাধ্যমে। একটি রাজনৈতিক দল যদি এমন হয় তবে তাদেরকে নিয়ে কি বলা উচিত?’
এর আগে, এনসিপির রাজনৈতিক পর্ষদের দুই সদস্য স্টার নিউজকে জানান, এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা। তিনি এনসিপির নারী উইং জাতীয় নারী শক্তিতে যোগ দিচ্ছেন। খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিবেন।