Image description

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেছেন, ‘সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ৫টা ৪ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকাল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতি বিষয়ে জানাতে পারেননি তিনি।