শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে এর আগে আগামী ১৭ অক্টোবর, শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে শেয়ারবাজার।
সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ। ওই দিন এক্সচেঞ্জের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী।
ডিএসই সূত্র বলছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর তিন দিন সরকারি ছুটি। এছাড়া ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হওয়ায় বন্ধ থাকবে লেনদেন। ছুটি শেষে ২৫ অক্টোবর, রবিবার থেকে শুরু হবে স্বাভাবিক কার্যক্রম।