Image description

সূত্র। এ ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক ব্যক্তির নাম দিলদার। তার বয়স আনুমানিক ৪০ বছর।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাত ১টার দিকে আমার দেশকে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময় এখনো চলছে। আমরা চারদিক থেকে ঘিরে অভিযান চালাচ্ছি। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রের ভাষ্য, রাতে প্রশাসনের একটি দল ভোমরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত আলম ও আজিজের অবস্থান শনাক্ত করে তাদের আটকের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। গোলাগুলির মধ্যে আলম ও আজিজ সেখান থেকে পালিয়ে যান। অভিযানকালে আলমের স্ত্রীকেও থানায় নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অভিযানে দিলদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে সূত্র। তবে কী ধরনের অস্ত্র এবং কতটি গুলি উদ্ধার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ আটক করেছিল পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

এই ডাকাত আলম ও আজিজ বাহিনী শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলমের প্রতিপক্ষ।