Image description

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৮০৭ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনসহ) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩২৩, খুলনায় ২৬৭, বরিশালে ২৫৪, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১১৫, রংপুরে ৬২ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।