যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাংলাদেশে পৌঁছেছে।
‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে করে আসা এই কার্গো সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।
যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।
চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে চলতি বছর দেশে আসার কথা রয়েছে পাঁচটি কার্গো।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে পৌঁছায়।