Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী মেঘমল্লার বসুকে সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

তিনি জানান, মেঘমল্লারের ফেসবুকে দেওয়া একটি পোস্ট দেখে তার খোঁজ শুরু করেন তারা। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলি ওয়াশ করা হয়েছে।

 
 
 

এর আগে, ফেসবুক পোস্টে মেঘমল্লার বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা জানান। একই সঙ্গে স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন এবং মায়ের কাছে অনুতাপ প্রকাশ করেন।

 
 

তার নেওয়া সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানান তিনি।