রাজধানীর নিউমার্কেট যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে রাস্তার উপরে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। সোমবার (১৭ আগস্ট) রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে উৎসুক জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইরে নিক্ষেপ করেও বিস্ফোরণ হয়নি। পাশেই ব্যাগে পড়ে আছে আরও কয়েকটি ককটেল সদৃশ বস্তু।
তবে এ ব্যাপারে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করে আছে উৎসুক জনতা।