উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। এ পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে শিক্ষা ক্যাডার থেকে কোটায় উপসচিব হয়েছেন ২২ জন।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে এক প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়।
কোটায় উপসচিব হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তারা হলেন— শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক মিজ সেলিনা আক্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মু. আবু জাফর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. গাজী মিজানুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ শিক্ষার সহকারী পরিচালক মো. খালেদ সাইফুল্লাহ।
টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল্যাহ তালুকদার, ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ড. এস এম ফারুক হোসেন, ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম খান, ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শেখ মামুনুর রহমান, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক মিজ আকলিমা, ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফয়সাল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুবাদ কর্মকর্তা মোছা. ফাতেমা ইয়াছমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুক্তা মিয়া।
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স-এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সহকারি পরিচালক মো. খালিদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান মিয়া ও ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা।