Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সঙ্গে এসব ব্যক্তি যেসব সংগঠনের সঙ্গে যুক্ত, সেগুলোকেও বিচারের আওতায় আনার কথাও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোজাদ্দেদী আলফেছানী।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক মোজাদ্দেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ব্যক্তিবর্গ জুলাই অভ্যুত্থানের বিরোধী ছিলেন, তাদের বিরুদ্ধে প্রমাণসহ অনেকে অভিযোগ করেছেন। তার ভিত্তিতে একটা কমিটি গঠন করা হয়েছে। এখন সে প্রমাণকে সামনে রেখে সেই ব্যক্তিবর্গ ও তাদের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা শুরু হয়ে রাত পৌনে ১২টায় শেষ হয়।

বৈঠকে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোজাদ্দেদী আলফেছানী ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান।

বিস্তারিত আসছে ...