Image description

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য পাঠানো ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন তিনি।

রোববার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে যুবদল সভাপতি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন৷

এসময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ করেন।

 
 

ত্রাণ বিতরণকালে যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুবদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।

 
 

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে যুবদল সবসময় জনগণের পাশে থাকবে এবং পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখবে।