Image description

ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান তৈরির সরকারি উদ্যোগের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট ড. ফাহাম আব্দুস সালাম। এমন উদ্যোগ নিলে তা ব্যর্থ হবে বলেও মনে করেন তিনি। সোমবার (৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

ফাহাম আব্দুস সালাম লিখেছেন, ‘ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান বানালে এই প্রজেক্ট স্পেক্টাকুলারলি ফেইল করবে। ক্যাডেট কলেজ সফল হয়েছে এ কারণে যে, মাত্র ১০টা ছিল আমাদের সময়ে। ক্যাডেট কলেজ কখনোই কোনোভাবেই স্কেলেবল মডেল না।’

তিনি বলেন, ‘আমি বিএনপি সরকারকে অনুরোধ করব অন্তত আরো ৫ বছর ১ টাকাও বিল্ডিংয়ের পিছনে খরচ করবেন না। ভুয়া শিক্ষকদের চাকরি খান আর ভালো শিক্ষকদের বেতন বাড়ান। ক্লাসরুমের ভেতরে খরচ করেন- বাইরে না। পড়াশোনা স্ট্রাকচারের মধ্যে আনেন ও মেধার পেছনে ব্যয় করেন।’ ক্লাসে প্রজেক্টরের ব্যবস্থা করুন।’

‘আল্লাহর ওয়াস্তে মনে রাখেন যে, আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ হলো পড়াশোনার ওপর বিশ্বাস ফিরিয়ে আনা। যে-পড়ালেখা করলে লাভ হয়। আমরা যে এতো বেসিক পর্যায়ে আছি- কেউ স্বীকার করে না, বাট দ্যাটস আ ফ্যাক্ট। আমরা ১৮২০ সালে আছি, উইথ ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোন’, যোগ করেন তিনি।

ফাহাম আব্দুস সালাম বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ক্যাডেট কলেজের মডেলে কিছু বানাতে যেয়েন না। আমি গ্যারান্টি দিচ্ছি যে, ক্যাডেট কলেজ ছাড়াও ছাত্রদের সাইজ করার আরো ১৬৯টা রাস্তা আছে। আশাহত হবেন না। এটা একটা সর্বৈব ভুল ধারণা যে শুধুমাত্র ক্যাডেট কলেজের মাধ্যমেই ছেলেদের সাইজ করা যায়। ছাত্রছাত্রীদের লাইফ তামাতামা করতে চাইলে আরো সুন্দর ও সুষম রাস্তা আছে। অল্প খরচেই আছে। ছাত্র না- শিক্ষকদের পিছনে ব্যয় করুন।’