Image description

দেশের আটটি বিভাগের ওপর দিয়ে রাতের মধ্যেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে তিনি মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পূর্বাভাসে তিনি এ তথ্য জানান।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, ভারতের পশ্চিমবঙ্গ হয়ে একটি তীব্র বজ্রপাত বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগে রাত ৮টার পর থেকে রাত ১২টা পর্যন্ত, রাজশাহী বিভাগে রাত ৮টার পর থেকে রাত ১১টা পর্যন্ত এবং খুলনা বিভাগে রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এই বজ্রপাত বলয়ের প্রভাব থাকতে পারে।  

এছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে বিভাগে রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত, ঢাকা বিভাগে রাত ১১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত, এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে এটি অতিক্রম করতে পারে।