Image description

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. তানজিদ (৩৫) নামের সিটি করপোরেশন এক কর্মচারী আহত হয়েছেন। ‌তি‌নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কর্মচারী।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত নামা সাত থেকে আটজন দুর্বৃত্ত তানজিদকে গুলি করে করে পালিয়ে যায়। গুলি তার বাম হাঁটুর নিচে আঘাত করে।

খবর পেয়ে তার বন্ধুরা আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহ‌তের বন্ধু মামুন জানিয়েছেন, তান‌জিদ ওয়ারী এলাকার বি কে দাশ লেনের আজগর আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।