কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
রোববার (১৭ মে) রাত ১০ টার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেওয়ার আগে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা সবাই শোকাহত, অতি অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন দল মতের লোকেরা একসঙ্গে শহীদ মিনারে সমবেত হয়েছি, কারণ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি।
তিনি বলেন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।