Image description

বাংলাদেশের ব্যাংক খাতে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে আইনজীবীদের সংগঠন ‘ল’ইয়ার্স ভয়েস বাংলাদেশ’। সংগঠনের নেতারা দাবি করছেন যে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সংঘবদ্ধভাবে দুর্নীতি ও অর্থপাচার হওয়ার ফলে সাধারণ আমানতকারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংগঠনের কো-অর্ডিনেটর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন বক্তব্যে দেন। বলেছেন, দেশে ব্যাংক খাত বর্তমানে অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। বিভিন্ন ব্যাংকে গ্রাহকরা নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না। কেউ ২ হাজার টাকা, কেউ ৫ হাজার টাকা পাচ্ছেন। আবার অনেকে ব্যাংক গ্রাহকদের কোনো টাকাই দিতে পারছে না।’

‘একজন ক্যান্সার রোগী চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলেও নিজের ব্যাংক থেকে দেড় কোটি টাকা তুলতে পারেননি। ব্যাংক তাকে মাত্র ৫ হাজার টাকা নিতে বলছে। এটা অত্যন্ত দুঃখজনক।’—ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘গত ২৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হলে তারা সাক্ষাৎ করতে পারেননি। তবে তাদের স্মারকলিপি গভর্নরের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।’