Image description

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

 

রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে আগামী মঙ্গল ও বুধবার (৫-৬ মে) অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

 

আয়োজকরা জানান, প্রদর্শনীতে শাপলা চত্বরের ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।

 

আয়োজকদের মতে, এ প্রদর্শনী ইতিহাস সংরক্ষণ, দলিলভিত্তিক সত্য উপস্থাপন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

সংশ্লিষ্ট সবাইকে প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।