গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিদ্যুৎ খাতে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে । শহর থেকে গ্রাম — সর্বত্রই লোডশেডিং এখন নিত্যদিনের বাস্তবতা । দিনে - রাতে ঘন ঘন বিদ্যুৎ - বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়াতে সরকারের তোড়জোড়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে । একদিকে অস্বস্তিকর লোডশেডিং , অন্যদিকে মূল্যবৃদ্ধির আশঙ্কা — দুই সংকট মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে । দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ
বিদ্যুৎ পরিস্থিতি
» গ্রামে লোডশেডিং তীব্র , শহরেও শুরু হয়েছে । » গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় জনজীবনে হাঁসফাঁস । » শিল্প - কারখানায় উৎপাদন ব্যাহত , বাড়ছে খরচ । » বিদ্যুতের দাম বাড়াতে তোড়জোড় শুরু হয়েছে । বলছেন , লোডশেডিংয়ের কারণে জীবন - যাত্রা কঠিন হয়ে পড়েছে । এর ওপর বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়বে । একদিকে গরমের কষ্ট , অন্যদিকে বিদ্যুৎ- সংকট — সব মিলিয়ে জনজীবনে তৈরি
হয়েছে চাপা ক্ষোভ ও উদ্বেগ । রাজধানী ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতি এখন আর আগের মতো স্থিতিশী নেই । মিরপুর , উত্তরা , মোহাম্মদপুর , ধানমন্ডি , যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় দিনে ৩ থেকে ৫ বার পর্যন্ত বিদ্যুৎ
বলে অভিযোগ পাওয়া গেছে । কোথাও ২০-৩০ মিনিট , কোথাও আবার এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে ।
চট্টগ্রাম শহরের আগ্রাবাদ , খুলশী , বায়েজিদ ও হালিশহর এলাকায় একই চিত্র । সন্ধ্যার পর থেকে লোডশেডিং বেড়ে যাচ্ছে । বিশেষ করে বাণিজ্যিক এলাকায় দোকানপাট ও অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে । খুলনায় সোনাডাঙ্গা , ময়লাপোতা ও নিউমার্কেট এলাকায়ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটছে । নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শিল্পাঞ্চলে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে । গাজীপুরের কোনাবাড়ী , টঙ্গী ও শ্রীপুরে বিদ্যুৎ - সংকটে