সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্তারিত আসছে...