Image description

রাজধানীর শাহবাগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) কয়েকজনের হামলায় সকালের সময়ের সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও অন্য সাংবাদিকদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

কেসব নামে প্রত্যক্ষদর্শী একজন বলেন, প্রতি শুক্রবার তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন এবং সমকামীতায় জড়িত অনেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আড্ডা দেন, যা বিব্রত কর। আজ ঘটনাস্থলে সাংবাদিক বোরহান ভিডিও করলে তার ওপর চড়াও হন তারা। তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

সাংবাদিক বোরহান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় শাহবাগে উত্তেজনা বিরাজ করছে।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।