Image description

চট্টগ্রামে বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী মোবারক হোসেন ওরফে ইমন ও বোরহান উদ্দিনকে দীর্ঘদিন ধরে খুঁজছে চট্টগ্রামের পুলিশ। গত বছরের ৩০ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে সংগঠিত জোড়া খুনের অন্যতম আসামি এই দুজন। পুলিশ ধরতে না পারলেও দুই আসামি উচ্চ আদালতে হাজির হয়ে ছয় সপ্তাহের জামিন নেন। চার দিন আগে বাকলিয়া থানায় সেই আদেশের কপি এসে পৌঁছালে জামিনের বিষয়টি জানতে পারে পুলিশ। আলোচিত দুই ‘সন্ত্রাসীর’ জামিন পাওয়াকে পুলিশের গোয়েন্দা নজরদারির ব্যর্থতা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।